সুনামগঞ্জ-৪ আসনের প্রচারণা শুরু করলেন শহিদুল ইসলাম পলাশী
এম আর সজিব সুনামগঞ্জ:
সুনামগঞ্জ-৪ (সদর–বিশ্বম্ভরপুর) আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রচারণা শুরু করেছেন হাতপাখার এমপি প্রার্থী মুফতি শহিদুল ইসলাম পলাশী।বৃহস্পতিবার বাদ জুহর জামতলা মসজিদের সামন থেকে শুরু, সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগের মধ্য দিয়ে তিনি তার নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেন।
প্রচারণাকালে শহিদুল ইসলাম পলাশী স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ নানা বিষয় তুলে ধরেন। তিনি বলেন, “সুনামগঞ্জ-৪ আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত।আমি নির্বাচিত হলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করব।”
এ সময় জেলার বিভিন্ন সংগঠনের যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাও.সোহেল আহমদ ও সহ সভাপতি আলহাজ্ব ক্বারী মুহিব্বুল হক আজাদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সভাপতি মাও.মাহফুজুর রহমান সজিব, সাধারণ সম্পাদক তানভির আহমদ তাসলিম, আন্দোলনের পৌর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ রহমতুল্লাহ, আবুসাইদ সহ নেতাকর্মী ও সমর্থকরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। তারা জানান, মুফতি শহিদুল ইসলাম পলাশীর নেতৃত্বে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা আশাবাদী।
উল্লেখ্য, সুনামগঞ্জ-৪ আসনে শহিদুল ইসলাম পলাশী সহ মোট ৫ এমপি প্রার্থী নির্বাচন ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে।এবং বিভিন্ন প্রার্থী মাঠে নেমে গণসংযোগ ও প্রচারণা জোরদার করছেন।

মতামত