ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ময়মনসিংহে প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি) প্রতিরোধে আইনি সহায়তা বিষয়ক পরামর্শ সভা

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি 

প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে আইনি সহায়তা বিষয়ে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে আজ ২১জানুয়ারি  ময়মনসিংহে পরামর্শ সভা করেছে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এবং নিষ্ঠা উন্নয়ন সংঘ। আজ বুধবার শহরের দিঘারকান্দায় শাপলা মিলনায়তনে দিনব্যাপী এ সভায় বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের ৩০ জন কন্টেন্ট ক্রিয়েটর অংশ নেন ও সনদ গ্রহণ করেন।

সুইজারল্যান্ড এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় আয়োজিত এ সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কন্টেন্ট ক্রিয়েটরদের প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা বিষয়ে অবহিত করা হয়। পাশাপাশি টিএফজিবিভি প্রতিরোধ ও প্রশমন বিষয়ক বার্তা ও কন্টেন্ট তৈরি, এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সুষ্ঠু আচরণ বিধি ও নৈতিক মানদণ্ড মেনে কন্টেন্ট তৈরী উৎসাহ দেয়া হয়। 

নিষ্ঠা উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক স্বাধীন চৌধুরীর পরিচালনায় বিএনএনআরসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান, প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ প্রধান অতিথি এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাদিয়া আফরিন লুনা ও শাপলা রিসোর্স এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক এবং কন্টেন্ট ক্রিয়েটর মোঃ আলমগীর হোসেন বিশেষ অতিথির বক্তব্য দেন। কন্টেন্ট ক্রিয়েটররা বর্তমান সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উল্লেখ করে অতিথিরা বলেন, তাদের কন্টেন্টের মাধ্যমে কারো ক্ষতি না হয়, কোনো বিদ্বেষ না ছড়ায় সেদিকে লক্ষ্য রাখা দায়িত্বশীলতার পরিচয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ময়মনসিংহে প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি) প্রতিরোধে আইনি সহায়তা বিষয়ক পরামর্শ সভা

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x