ধামরাইয়ে বেড়াতে এসে গৃহবধূ ধর্ষণের শিকার।
মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক।
ধামরাইয়ে বেড়াতে এসে সংবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ।
স্বামীকে জিম্মি করে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে পরবর্তীতে ধারালো অস্ত্রের মুখে অসহায় গৃহবধূকে রাতভর সংঘ বদ্ধভাবে ধর্ষণ করেছে ।
সেই সঙ্গে কানের দুল, গলার চেইন ও হাতের বালাসহ মোট সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কারও ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে গত ১৭ ই জানুয়ারি বৃহস্পতিবার রাত ১২ টার দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবণ গ্রামের শীতি রাণী মনিন্দারের বাড়িতে।
পরবর্তীতে হতয়ার ভয়ভীতি দেখিয়ে স্বামী–স্ত্রীকে বাড়ি ও গ্রাম ছাড়তে বাধ্য করেন।
ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, মানিকগঞ্জ এলাকার বাসিন্দা ও ধামরাই উপজেলার পারাবাড়ির একটি প্রতিষ্ঠানের গাড়ি চালক তার স্ত্রী কে নিয়ে ঘুরতে যান। তার সাথেই ছিলো ওই প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী কৃষ্ণচন্দ মনিদাস।ঘুরাফেরা শেষে তারা সন্ধ্যার দিকে কৃষ্ণচন্দ মনিদাসের বাড়িতে বেড়াতে যান।পরে তাদের রাত্রি যাপনের জন্য তার বোন শান্তি রানীর বাড়িতে নিয়ে যান।
রাত ১২ টার দিকে ৫-৭ জন যুবক চাপাতি ও রামদা নিয়ে রুমে ঢুকে স্বামীকে রশি দিয়ে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে ফেলে এবং ধারালো অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে গৃহবধূকে সংঘ বদ্ধভাবে ধর্ষণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এ সময় সজীব চন্দ্র মনি দাস সহ কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক ভুক্তভোগী দম্পতিকে লাঠিপেটা করে এবং গ্রাম থেকে বের করে দেয়।
স্থানীয় ইউপি সদস্য মন্টু চন্দ্র মনি দাস জানান, এ ঘটনায় বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি এবং এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
ধামরাই থানার এএসআই হারাধন সরকার মুঠোফোনে জানান,সরেজমিনে গিয়ে ভুক্তভোগী ও অভিযুক্ত কাউকেই পাওয়া যায়নি।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম ,মুঠোফোনে জানান, ঘটনাস্থলে তাৎক্ষনিক পুলিশ তদারকির জন্য গিয়েছিলো কাউকে পাওয়া যায়নি তবে ভুক্তভোগী যদি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাহলে আমরা অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার চেষ্টা করবো।

মতামত