সোনারগাঁয়ের জামপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ সজিব মিয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মহাজমপুর এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আপসহীন নেতৃত্বের প্রতীক, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মরহুমার বিদেহী আত্মার শান্তি, জান্নাতুল ফেরদৌস নসিব এবং দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আল মুজাহিদ মল্লিক, ১ নং সহ-সভাপতি, সোনারগাঁও উপজেলা বিএনপি।
তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর আদর্শ ও ত্যাগ বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণার উৎস।”
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জনাব খায়রুল ইসলাম সজিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা যুবদল।
তিনি বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশরাফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সোনারগাঁও উপজেলা যুবদল এবং জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া মামুন, সাবেক সিনিয়র সহ-সভাপতি, সোনারগাঁও উপজেলা বিএনপি।
এছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—
জনাব আজহারুল ইসলাম সানোয়ার, সাধারণ সম্পাদক, জামপুর ইউনিয়ন বিএনপি;
জনাব জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপি;
জনাব জাকির হোসেন বাবুল, সাবেক সভাপতি, সোনারগাঁও উপজেলা যুবদল;
জনাব আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট সমাজসেবক, সেকেরহাট;
অধ্যাপক মনিরুল ইসলাম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সোনারগাঁও উপজেলা ছাত্রদল;
আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া, সাবেক সভাপতি, জামপুর ইউনিয়ন বিএনপি;
জনাব আমির হোসেন, সভাপতি, জাসাস, সোনারগাঁও উপজেলা।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব আমজাদ হোসেন আব্দুল লতিফ, সভাপতি, জামপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপি।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক, জামপুর ইউনিয়ন বিএনপি এবং জনাব হাজী আল মামুন ভূঁইয়া, সহ-কোষাধ্যক্ষ, সোনারগাঁও উপজেলা বিএনপি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম রাফিন। পরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, জান্নাত নসিব এবং দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে দলীয় ঐক্য জোরদার করার কোনো বিকল্প নেই। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দোয়া ও মিলাদ মাহফিলটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
মতামত