হরিরামপুরে ঐতিহ্যবাহী দড়িকান্দি সারোয়ার হোসেন আইডিয়াল মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত।
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি।
মানিকগঞ্জের হরিরামপুরে ঐতিহ্যবাহী দড়িকান্দি সারোয়ার হোসেন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলে অনুষ্ঠিত হয়।
১৬ ও ১৭ ই জানুয়ারি (শক্রবার ও শনিবার) ২ দিন ব্যাপি তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক,উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী ওবায়দুর রহমান (বাবুল) এর সভাপতিত্বে ও অত্র এলাকার সার্বিক তত্বাবধানে উক্ত মাহফিল পরিচালিত হয়।
অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির ও এলাকাবাসী যৌথ উদ্যোগে উক্ত ওয়াজ মাহফিলটি পরিচালিত হয়।
উল্লেখ,এ সময় হাফেজ ছাত্রদের পাগরী প্রদান সহ দেশবরেণ্য আলেমদের মুখনিঃসৃত কুরআন ও হাদীসের আলোকে মানব জীবন গঠনের গুরত্বপূর্ণ আলোচনা করেছেন।
উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ স্টুডিও রোড মসজিদের খতিব হাফেজ মাওলানা সাইফুল ইসলাম ভূইয়া।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যাত্রাপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মোঃ আব্দুল আলীম।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বয়ড়া ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান তুষার,উপজেলা যুবদলের সদস্য মোহর আলী,বয়ড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মিরাজ মেম্বার।
এছাড়াও স্থানীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতাকর্মীরা মাহফিলের সাফল্য কামনা করছেন।

মতামত