ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সংবাদ প্রকাশের পর অসহায় পঙ্গু দুই ভাইয়ের পাশে দানবীর মো. আশরাফুজ্জাম মিলন

আব্দুল মতিন মুন্সী | বোয়ালমারী উপজেলা প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলাধীন ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামে দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করা দুই সহোদরের মানবিক দুর্দশার চিত্র সংবাদ মাধ্যমে প্রকাশের পর সমাজের দানবীর ও মানবিক ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেছে।

প্রকাশিত সংবাদটি নজরে আসার পর সমাজসেবক ও দানবীর মো. আশরাফুজ্জাম মিলন দুর্ঘটনায় পঙ্গু দুই ভাইয়ের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন। তিনি দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করা মো. জাকির বিশ্বাস (৪০) ও মো. হাসান বিশ্বাস (৩০)-এর খোঁজখবর নেন এবং তাদের নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি তাদের চলাচলের সুবিধার্থে একটি হুইলচেয়ার দেওয়ার প্রতিশ্রুতিও দেন।

এ বিষয়ে মো. আশরাফুজ্জাম মিলন বলেন,

“সাংবাদিক আব্দুল মতিন মুন্সীর লেখা সংবাদটি পড়ে মো. জাকির বিশ্বাস ও মো. হাসান বিশ্বাসের করুণ জীবনসংগ্রামের কথা জানতে পারি। তাদের দুর্দশার বিষয়টি আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। তাই মানবিক দায়িত্ববোধ থেকেই তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

খবরটি পেয়ে পঙ্গু দুই ভাই ও তাদের পরিবার আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা দানবীর মো. আশরাফুজ্জাম মিলনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত সহায়তা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়রা জানান, এই সহায়তার প্রতিশ্রুতি দুর্ঘটনায় পঙ্গু দুই সহোদরের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে। তারা সমাজের অন্যান্য বিত্তবান ও মানবিক ব্যক্তিদেরও এ ধরনের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, এর আগে প্রকাশিত ধারাবাহিক প্রতিবেদনে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করা দুই ভাইয়ের অসহায় জীবনযাপনের করুণ বাস্তবতা তুলে ধরা হয়, যা ইতোমধ্যে প্রশাসনসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানবিক মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সংবাদ প্রকাশের পর অসহায় পঙ্গু দুই ভাইয়ের পাশে দানবীর মো. আশরাফুজ্জাম মিলন

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x