ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির

শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

আল আমিন, জয়পুরহাট প্রতিনিধি :

তীব্র শীতে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ যাতে ব্যাহত না হয়, সেই লক্ষ্যে জয়পুরহাটে শীতার্ত ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জয়পুরহাট জেলা শাখা।

গতকাল দুপুর ২টায় শহরের ইবরাহীম ম্যানশনে অবস্থিত জেলা ছাত্রশিবির কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক শিক্ষার্থীর হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জয়পুরহাট জেলা শাখার সভাপতি মো. তারেক হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম, অফিস সম্পাদক তারেক ইসলাম, বায়তুল মাল সম্পাদক মোরশেদুল ইসলাম এবং সাহিত্য সম্পাদক ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়; এটি একটি আদর্শিক ও কল্যাণমুখী ছাত্রসংগঠন। শীতের তীব্রতায় যেন কোনো শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত না হয়, সে লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে সমাজের বিত্তবানদের শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগের জন্য ছাত্রশিবির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x