ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

‎চাঁদপুরে আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান ‎

‎চাঁদপুরে আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

‎

‎মোঃ নাঈম হোসেন পলোয়ান, চাঁদপুর জেলা প্রতিনিধি:

‎

‎চাঁদপুরের সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে আওয়ামী লীগে বড় ধরনের ধস নেমেছে। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান বেপারীর নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন।

‎

‎বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের হাতে ফুল দিয়ে তারা এই যোগদান সম্পন্ন করেন। এ সময় নবাগত নেতাকর্মীদের বরণ করে নিতে মিষ্টি বিতরণ করা হয়।

‎

‎যোগদান অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী ও ডি এম শাহজাহান। তারা বলেন, জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিএনপির আদর্শে উজ্জীবিত হয়ে আজ মানুষ দলে দলে যোগ দিচ্ছে।

‎

‎অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন।

‎

‎নবাগত নেতাকর্মীদের পক্ষ থেকে খলিলুর রহমান বেপারী জানান, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও বিএনপির জনমুখী কার্যক্রমে অনুপ্রাণিত হয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তারা আগামীতে রাজপথে বিএনপির সকল কর্মসূচিতে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

‎

‎অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই ব্যাপক যোগদানের ফলে ওই অঞ্চলে আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

‎চাঁদপুরে আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান ‎

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x