লালমাইয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
♦লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের শ্রীরামপুর নিবাসী, সিঙ্গাপুর প্রবাসী হাফেজ আজমেদ রাসেদের ছেলে শাহরিয়ার আহমেদ রিফাত (১৪) অদ্য বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর ৫.৪০ টায় কুমিল্লা মেডিক্যাল সেন্টারের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বাদ যোহর নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
♦মরহুম রিফাত কুমিল্লা নগরীর ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। সে ক্যান্সারে আক্রান্ত হয়ে পিজি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে শিক্ষা জীবনে ফিরে এসেছিল। কিন্তু কয়েকদিন আগে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কুমিল্লা মেডিক্যাল সেন্টারের আইসিইউতে ভর্তি করা হয়। গুরুতর অসুস্থতার খবর পেয়ে তার পিতা গত ১৩ জানুয়ারি সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। এই স্কুল শিক্ষার্থীর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মতামত