ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আখাউড়ায় ভুয়া ডাক্তার পরিচয়ে ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তন্তর বাজারে সনদহীনভাবে রোগী দেখানো ও প্রেসক্রিপশনে নিজেকে “ডাক্তার” পরিচয় দেওয়ার অপরাধে নয়ন ফার্মেসির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ সময় জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক অভিযানে সহযোগিতা করেন।

অভিযানকালে দেখা যায়, তন্তর বাজার এলাকার একটি ফার্মেসির মালিক নিজেই সিরিয়াল দিয়ে রোগী দেখছিলেন এবং প্রত্যেক রোগীর কাছ থেকে ২০০ টাকা করে ভিজিট ফি আদায় করছিলেন। তিনি রোগীদের বিভিন্ন ওষুধের পাশাপাশি অ্যান্টিবায়োটিকও প্রেসক্রাইব করছিলেন। তবে যাচাই করে দেখা যায়, সংশ্লিষ্ট ব্যক্তির পল্লী চিকিৎসক, এমবিবিএস বা চিকিৎসাসংশ্লিষ্ট কোনো বৈধ সনদপত্র নেই। তবুও তিনি প্রেসক্রিপশনে নিজের নামের আগে “ডাক্তার” শব্দ ব্যবহার করছিলেন।

এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মিথ্যা উপাধি ব্যবহার করে সাধারণ রোগীদের বিভ্রান্ত ও প্রতারণা করার মাধ্যমে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করা হয়েছে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ সময় উক্ত প্রতিষ্ঠানকে কঠোরভাবে সতর্ক করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন – ভবিষ্যতে এ ধরনের অবৈধ ও অনৈতিক কার্যক্রমে জড়িত হলে আইনের সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে জনস্বার্থে সনদহীন চিকিৎসা সেবা ও অবাধ অ্যান্টিবায়োটিক ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

আখাউড়ায় ভুয়া ডাক্তার পরিচয়ে ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x