ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রাজবাড়ী আদালতে মামলার হাজিরা দিতে এসে দুর্বৃত্তের হামলার শিকার যুবক আহত

আক্কাস আলী খান রাজবাড়ী জেলা প্রতিনিধি 

রাজবাড়ী জেলা দায়রা জজ আদালতে হাজিরা দিতে এসে দুর্বৃত্তদের হামলায় মো. ইনসান (২৭) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) বেলা আনুমানিক ১১টার দিকে রাজবাড়ী আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

আহত মো. ইনসান রাজবাড়ী সদর উপজেলার বিনোতপুর কলেজপাড়া এলাকার বাসিন্দা এবং মুকুল মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতে হাজিরা দেওয়ার উদ্দেশ্যে ইনসান আদালত চত্বরে প্রবেশ করলে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে সেখানে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে পুরুষ সার্জারি ওয়ার্ডের ১৯ নম্বর বেডে ভর্তি করেন। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রাজবাড়ী আদালতে মামলার হাজিরা দিতে এসে দুর্বৃত্তের হামলার শিকার যুবক আহত

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x