গোবিন্দগঞ্জে অবিদিয় মার্ডির মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা
গাইবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২৭তম বিসিএস প্রশাসন কর্মকর্তা সাবেক উপজেলা কমিশনার (ভূমি) অবিদিয় মার্ডির ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) দুপুর ২টায় উপজেলা ভূমি অফিসে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, অবিদিয় মার্ডির স্ত্রী অনুপমা মার্ডি, কন্যা সুইটজিল মার্ডি প্রমুখ।
মতামত