পটিয়ায় তরুণী অপহরণ মামলার আসামিকে গ্রেপ্তার করে র়্যাব।
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-
চট্টগ্রামের পটিয়ায় তরুণীকে ইভটিজিং ও অপহরণের চেস্টার অভিযোগে দায়ের করা মামলার আসামি শওকত হোসেন সিজান (২০)নামের এক আসামিকে গ্রেপ্তার করে র্্যাব-৭।
পটিয়া থানা সুত্রে জানা যায়, আসামী সিজান দীর্ঘদিন ধরে স্কুলে আসা-যাওয়ার পথে ইভটিজিং,উক্ত্যক্ত,অপহরণের হুমকি দিয়ে আসছে এক তরুণীকে।এতে অতিস্ট হয়ে তরুণীর পরিবার পটিয়া থানায় জিডি করেন।এতে তার উক্ত্যক্ত বন্ধ না করায় মিজানকে আসামি করে গত ১০আগস্ট২৪ সালে পটিয়া থানায় একটি উক্ত্যক্ত ও অপহরণের চেস্টার মামলা করেন।মামলার পর হতে আসামি সিজান পলাতক ছিলেন।
উক্ত মামলা র্্যাবকে হস্তান্তর করলে র্্যাব ১০ই জানুয়ারি শনিবার গোপন সংবাদের ভিক্তিতে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে চট্টগ্রাম শহর থেকে গ্রেপ্তার করে পটিয়া থানায় হস্তান্তর করেন। দীর্ঘ ৫মাস পর সে গ্রেপ্তার হয়।
তরুণীর পরিবার জানান,সে কিশোর গ্যাং এর সদস্য।তার বিরুদ্ধে সমাজে বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত থাকার অভিযোগ আছে।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন,পটিয়া থানায় দায়ের করা অপহরণ চেষ্টার মামলার আসামি সিজানকে র্্যাব-৭ গ্রেপ্তার করে পটিয়া থানায় হস্তান্তর করেন।উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ১১ই জানুয়ারী রোববার আদালতে প্রেরণ করেন।
সে পটিয়া পৌরসভার ৬নং ওর্য়াডের সাবেক কমিশনার শফি বাড়ির নাছির উদ্দীনের ছেলে বলে জানা যায়।
মতামত