ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলি, ডাকাত নুর কামাল গুলিবিদ্ধ

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম

কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে দুই সশস্ত্র দুর্বৃত্ত গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নুর কামাল নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক সোয়া ১২টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের আই ব্লক ও তৎসংলগ্ন পাহাড়ি এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ক্যাম্প সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুইটি সশস্ত্র দুর্বৃত্ত গ্রুপের মধ্যে হঠাৎ গোলাগুলি শুরু হয়। এ সময় ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ রোহিঙ্গারা নিরাপদ আশ্রয়ে সরে যান।

গোলাগুলির একপর্যায়ে ডাকাত হিসেবে পরিচিত নুর কামাল গুলিবিদ্ধ হন। পরে তার সহযোগীরা তাকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়। তিনি বর্তমানে কোথায় চিকিৎসাধীন রয়েছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। তবে অভিযানের আগেই গোলাগুলিতে জড়িত দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা জানান, ক্যাম্প এলাকায় সন্ত্রাসী তৎপরতা দমনে নিয়মিত অভিযান চলছে। গোলাগুলির ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পসহ টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে দীর্ঘদিন ধরে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপ, মাদক কারবারি ও ডাকাত চক্রের তৎপরতা বৃদ্ধি পেয়েছে, যা স্থানীয় নিরাপত্তা পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলি, ডাকাত নুর কামাল গুলিবিদ্ধ

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x