ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নাফ নদীতে মাছ ধরতে গিয়ে গুলিবিদ্ধ টেকনাফের জেলে

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে মাছ ধরার সময় এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে নাফ নদীর হোয়াইক্যং ইউনিয়ন সংলগ্ন এলাকায়।

গুলিবিদ্ধ জেলের নাম মোহাম্মদ আলমগীর। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী গ্রামের বাসিন্দা এবং ছৈয়দ বলির ছেলে।

আহত জেলের বড় ভাই সরওয়ার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার মাগরিবের পর মোহাম্মদ আলমগীর ও অপর জেলে মোহাম্মদ আকবর নাফ নদীর হোয়াইক্যং ইউনিয়নের বিলাইরছিয়া দ্বীপ সংলগ্ন এলাকায় নৌকায় মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। একপর্যায়ে আলমগীর নৌকার ভেতরে লুটিয়ে পড়েন।

পরে দেখা যায়, তার বাম হাত দিয়ে গুলি ঢুকে বের হয়ে গেছে এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। সঙ্গে থাকা অপর জেলের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করা হয়।

আহত আলমগীরকে প্রথমে উখিয়ার কুতুপালং এমএমএস হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

এ বিষয়ে হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, নাফ নদীতে মোহাম্মদ আলমগীর নামে এক জেলের গুলিবিদ্ধ হওয়ার খবর তিনি শুনেছেন। তিনি আরও জানান, মিয়ানমারের রাখাইন সীমান্ত এলাকায় প্রায়ই গোলাগুলির শব্দ শোনা যায়। বৃহস্পতিবার রাতেও কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নাফ নদীতে মাছ ধরতে গিয়ে গুলিবিদ্ধ টেকনাফের জেলে

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x