ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কিশোরগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় ভৈরব থানায় ওপেন হাউজ ডে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

তারিখ: ০৭ জানুয়ারি ২০২৬ খ্রিঃ

কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ভৈরব থানায় আজ বুধবার (০৭ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ভৈরব থানার আওতাধীন বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ও সূচনা বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভৈরব সার্কেল) মোহাম্মদ ফয়জুল ইসলাম।

ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত মুক্ত আলোচনায় পুলিশ সুপার মহোদয় স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং থানার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন। এ সময় উপস্থিত নাগরিকরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। জবাবে পুলিশ সুপার বলেন, “পুলিশের মূল শক্তি হলো জনগণ।” তিনি আরও উল্লেখ করেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কিশোরগঞ্জ জেলা পুলিশ জনগণের সহযোগিতায় সর্বাত্মকভাবে কাজ করে যাবে।

এছাড়াও তিনি পুলিশি সেবার মান, হয়রানির অভিযোগ, মাদক কারবার, চাঁদাবাজি ও দুষ্কৃতকারীদের তৎপরতা সম্পর্কে জনগণের মতামত জানতে চান। উপস্থিত সাধারণ মানুষ তাদের সমস্যার কথা তুলে ধরলে পুলিশ সুপার তা গভীর মনোযোগের সঙ্গে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান আকন্দ। তিনি বলেন, জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব এবং জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা ও সহযোগিতা তৈরির লক্ষ্যেই ওপেন হাউজ ডে আয়োজন করা হয়।

আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের নিকট পুলিশি সেবা সহজলভ্য করতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় ভৈরব থানায় ওপেন হাউজ ডে

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x