ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: আজ ৬ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, এ সময় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক সম্পর্ক, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার ও আসন্ন জাতীয় নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন। একই সঙ্গে তিনি দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও গণতান্ত্রিক চ্যালেঞ্জসমূহ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সামনে তুলে ধরেন।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের আগ্রহের কথা উল্লেখ করেন এবং রাজনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতেও পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x