ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মধ্যনগরে হাওরজুড়ে বোরো ধান রোপণে ব্যস্ত কৃষক শ্রমিকের সংকট

সুরঞ্জন তালুকদার (মধ্যনগর প্রতিনিধি):

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় বিভিন্ন হাওরে শুরু হয়েছে বোরো ধান রোপণের কর্মযজ্ঞ। হাওরের পানি ধীরে ধীরে নামতে শুরু করায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এই কৃষিকাজে হাওরপাড়ের সব শ্রেণি-পেশার মানুষ যুক্ত হয়েছেন। পরীক্ষা শেষ হওয়ায় শিক্ষার্থীরাও মাঠে নেমে পড়েছে—কেউ শ্রমিকদের জন্য দুপুরের খাবার পৌঁছে দিচ্ছে, আবার কেউ হালিচারা সংগ্রহ করে কৃষিকাজে সহায়তা করছে।

সরেজমিনে টাংগুয়ার হাওর, ঘোড়াডোবা হাওর, শালদিঘা ,ডগার হাওরসহ উপজেলার বিভিন্ন হাওর ঘুরে দেখা যায়—বিস্তীর্ণ জমিতে কৃষকরা বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মধ্যনগর উপজেলায় মোট ১৩ হাজার ৬৪০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৮১৫ হেক্টর জমিতে বোরো ধান রোপণ সম্পন্ন হয়েছে।

টাংগুয়ার হাওরপাড়ের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের কৃষক নজির হোসেন বলেন, হাওরের পানি নামতে দেরি হওয়ায় এখনো সব জমিতে চারা রোপণ করা যাচ্ছে না। পানি পুরোপুরি নামলে দ্রুত রোপণ শেষ করা যাবে। অন্যদিকে ঘোড়াডোবা হাওরপাড়ের কৃষক আব্দুল মজিদ বলেন, প্রতিদিনই আমরা জমিতে ধান রোপণের কাজ করছি। এখনই বোরো ধানের চারা রোপণের চূড়ান্ত সময়। কিন্তু পানি ধীরে নামায় কিছুটা বিলম্ব হচ্ছে।

এদিকে উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নূর আলম জানান, মধ্যনগর উপজেলার হাওর রক্ষা বাঁধের কাজের সূচনা করা হয়েছে। পানি কমার সঙ্গে সঙ্গে পুরোদমে কাজ শুরু হবে। আশা করছি, খুব দ্রুতই হাওর রক্ষা বাঁধের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা আশয়াদ বিন খলিল রাহাত বলেন, চলতি বোরো মৌসুমে মধ্যনগর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বাড়াতে সরকারি প্রণোদনার আওতায় উন্নত মানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বর্তমানে হাওরাঞ্চলে বোরো ধান রোপণ কার্যক্রম চলমান রয়েছে। পানি পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত সময়ের মধ্যেই রোপণ কার্যক্রম সম্পন্ন হবে

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মধ্যনগরে হাওরজুড়ে বোরো ধান রোপণে ব্যস্ত কৃষক শ্রমিকের সংকট

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x