আশাশুনিতে চোরাই মূর্তি উদ্ধার করেছে পুলিশ
এস,এম মোস্তাফিজুর রহমান।
আশাশুনি থানা পুলিশ মন্দির থেকে চুরি হওয়া মূর্তি চুরি হওয়ার এক সপ্তাহ পর উদ্ধার করেছে।
রবিবার (৪ জানুয়ারী) সকালে পুলিশ মূর্তিটি উদ্ধার করেন।
গত ২৯ ডিসেম্বর সোমবার উপজেলার নওয়াপাড়া গ্রামে শিবকালী রাধা মন্দির হতে রাধাকৃষ্ণের যুগল মূর্তিটি চুরি হয়ে গিয়েছিল। এদিন থানায় মামলা (নং-১৪,তারিখ:২৯/১২/২০২৫ খ্রিঃ,ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড) দায়ের করা হয়। থানা সূত্রে জানাগেছে, বুধহাটা গ্রামস্থ নিত্য ঘোষ এর বাড়ীর পারিবারিক শিব মন্দির প্রাঙ্গনে সায়নী ঘোষ (১১) ও লক্ষ্মী ঘোষ (৩৫) এর উপস্থাপন কৃত তথ্য মতে মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটি তারা তাদের মন্দিরের পার্শ্ববর্তী পুকুরে পরিত্যক্ত অবস্থায় পেয়েছে বলে জানায়।##
আশাশুনি সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
এস,এম মোস্তাফিজুর রহমান।। আশাশুনি সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারী) সকাল ১০.৩০ টায় কলেজ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা রাখেন ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। প্রভাষক জাকির হোসেন,শিরিন বাহার যুথি,মাসুদুর রহমান ও আসমাতুল্লাহ আল গালিবের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,ক্রীড়া প্রতিযোগিতা আয়োজক কমিটির আহবায়ক প্রভাষক রবিউল ইসলাম,প্রভাষক আলহাজ্ব ছহিল উদ্দীন। উদ্বোধনী দিনে ছাত্রদের ১০০, ২০০ ও ৪০০ মিটার দৌড়,উচ্চ লাফ,দীর্ঘ লাফ,চাকতী নিক্ষেপ,বর্ষা নিক্ষেপ,গ্লোব নিক্ষেপ,স্লো সাইকেল রেচ এবং ছাত্রীদের ১০০ ও ২০০ মিটার ভারসাম্য দৌড়, চাকতী নিক্ষেপ,বর্ষা নিক্ষেপ,গ্লোব নিক্ষেপ ও চেয়ার সিটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার উভয় গ্রুপের ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরন করা হবে।
আশাশুনিতে মোবাইল কোর্টে ৩০০০ টাকা জরিমানা
এস,এম মোস্তাফিজুর রহমান।। আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে পুশকৃত বাগদা চিংড়ী জব্দ ও জরিমানা আদায় করা হয়েছে। শনিবার(৪ জানুয়ারী) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দ্দারের নের্তৃত্বে উপজেলার চাপড়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ১৫০ কেজি জেলি পুশকৃত বাগদা চিংড়ি মাছ জব্দ করা হয়। জনস্বাস্থ্যের বিবেচনায় এসব ক্ষতিকর চিংড়ি প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বিজ্ঞ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিন হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ সদস্য কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন।##
আশাশুনি প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষের মায়ের দাফন সম্পন্ন
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ এম এম নূর আলমের মাতার দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার (৪ জানুয়ারী) বেলা ১১ টায় মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আরার গোবিন্দপুর গ্রামের আলহাজ্ব মরহুম রিয়াজদ্দিন মালীর স্ত্রী ও সাংবাদিক এম এম নূর আলমের মাতা হাসিনা বেগম (৬০) শনিবার সন্ধ্যা ৭.৩০ টার দিকে নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। রবিবার আরার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন, মরহুমার জামাতা মাওঃ ফরিদুল হক। এসময় কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ, প্রেসক্লাব সভাপতি এস কে হাসান,বিএনপি নেতা তুহিন উল্লাহ তুহিন,প্রেস ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক আশিকুর রহমান,সাবেক যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন,বিএম আলাউদ্দীন,ইয়াছির আরাফাত ড্যানিশ, ইয়াছিন আরাফাত পিন্টুসহ সর্বস্তরের মুসল্লি উপস্থিত ছিলেন।##
এস,এম মোস্তাফিজুর রহমান
আশাশুনি, সাতক্ষীরা।
০১৯৩৭-৮৭৫০৯০
০৪/০১/২০২৬
মতামত