ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ইউপি সদস্যের রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু।

মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার গাইবান্ধা 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শরিফুল ইসলাম মারা গেছেন। শুক্রবার (২ জানুয়ারি ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তার মৃত্যু হয়। 

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১১ টার দিকে সিদ্দিকুর, জনি ও শরিফুল একটি মোটরসাইকেলে করে বগুড়া থেকে ফিরছিলেন। পথে ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা ফ্লাইওভারে ওঠার সময় একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই  জনি ও সিদ্দিকুর মারা যান এবং শরিফুল গুরুতর আহত হন।নিহত শরিফুল ইসলাম উপজেলার নাকাই ইউনিয়নের ধানখুনিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) ০১ নম্বর ওয়ার্ড সদস্য ছিলেন।

নিহতরা হলেন- পৌর এলাকার বুজরোক বোয়ালিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে  জনি (৩৯) ও উপজেলার নাকাই ইউনিয়নের মালেনিপাড়া গ্রামের শাহজালালের ছেলে সিদ্দিকুর রহমান (৪০)। এ সময় গুরুতর আহত শরিফুল ইসলামকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ইউপি সদস্যের রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু।

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x