ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সাতক্ষীরা কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কালিগঞ্জ ব্যুরোঃ 

সাতক্ষীরার   কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার ধলবাড়িয়া  ইউনিয়নের মিনাজকাটি গ্রামের মরহুম ছফেদ আলী গাজীর ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে,  ১ মেয়ে, স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পরিবারের সদস্যরা জানান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন গত ২ ডিসেম্বর পবিত্র ওমরাহ পালন শেষে বাড়িতে ফেরেন। ৬ ডিসেম্বর স্ট্রোকজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সাতক্ষীরার একটি বেসরকারি  হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হওয়ায় পরবর্তীতে থেরাপির জন্য তাকে কালিগঞ্জে পাউখালী মোড়ে অবস্থিত আরেকটি বেসরকারি  হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার (২ জানুয়ারি)  জুম’আর নামাজের পর মরহুমের নিজস্ব বাসভবনে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার , বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমসহ শিক্ষক,সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মুসল্লীর উপস্থিতিতে জানাজার নামাজে ইমামতি করেন বাজারগ্রাম রহিমপুর মাদ্রাসার মুহতামীম মাওলানা ওযিহুর রহমান। শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। তিনি সুনামের সহিত চাকরি থেকে ১৯৯৮ সালে এল পি আরে যান।বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের মৃত্যুতে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ এবং সন্তান কমান্ড গভীর শোক জ্ঞাপন ও শেক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ছবিঃ  কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনারে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান। 

কালিগঞ্জ ব্যুরোঃ শেখ শরিফুুল ইসলাম ০১৭৮০ ৫৬০৯৬০।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সাতক্ষীরা কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x