আজিজনগরে চলছে উন্নয়নের মহাযজ্ঞ—পরিদর্শনে ইউএনও মঈন উদ্দিন
বান্দরবানে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ মঈন উদ্দিন।
সোমবার দিনব্যাপী তিনি ইউনিয়নের বিভিন্ন প্রকল্প এলাকায় গিয়ে কাজের মান, অগ্রগতি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ ময়নুল ইসলাম এবং আজিজনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন।
ইউএনও মোঃ মঈন উদ্দিন চলমান প্রকল্পগুলোর নির্মাণ কাজ নির্ধারিত সময় অনুযায়ী এবং মান বজায় রেখে সম্পন্ন হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন। পাশাপাশি তিনি সরকারি অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং জনস্বার্থে উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত ও মানসম্মতভাবে শেষ করার নির্দেশনা প্রদান করেন।
স্থানীয়দের প্রত্যাশা—প্রশাসনের এ ধরনের তদারকি উন্নয়নের গতি বাড়াবে এবং জনগণ সরাসরি সুফল পাবে।
মতামত