গাইবান্ধায় ঘুষ কেলেঙ্কারিতেও বহাল শিক্ষা অফিসার নকিবুল—নীরব প্রশাসন
গাইবান্ধায় ভুয়া নিয়োগ ও জাল-জালিয়াতির নথিপত্র তৈরি করে শিক্ষক-কর্মচারীদের অনলাইনে এমপিওভুক্তির আবেদন দাখিলের ঘটনা একের পর এক প্রকাশ্যে আসছে। এরই ধারাবাহিকতায় গত নভেম্বর মাসে সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ১১ জন ভুয়া নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর এমপিও আবেদনে ভয়াবহ অনিয়ম ও জাল নথির তথ্য-প্রমাণ প্রতিবেদকের অনুসন্ধানে উঠে এসেছে।
অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও কথিত নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসানের সঙ্গে সরাসরি যোগাযোগ ও ‘ম্যানেজ’ প্রক্রিয়ার মাধ্যমে এসব এমপিও আবেদন দাখিল করেন। অভিযোগকারীদের দাবি, প্রতিটি আবেদন জেলা শিক্ষা কর্মকর্তার কাছে অগ্রায়নের বিনিময়ে মোটা অংকের অর্থ লেনদেন হয়েছে।
একাধিক শিক্ষক-কর্মচারীর অভিযোগ, শিক্ষা অফিসার নকিবুল হাসান দীর্ঘদিন ধরে পলাশবাড়ী উপজেলায় দায়িত্ব পালনের পাশাপাশি সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলায় অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। তিন উপজেলার দায়িত্বে থাকার সুযোগকে কাজে লাগিয়ে তিনি এমপিও আবেদন প্রক্রিয়ায় অনিয়ম ও ঘুষ-বাণিজ্যে বেপরোয়া হয়ে উঠেছেন।
ভুয়া নিয়োগ ও জাল নথিভিত্তিক এমপিও আবেদনের বিষয়টি প্রকাশ্যে এলে নড়েচড়ে বসেন জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান। তবে তিনি নিজেই একাধিক ভুয়া ও জাল এমপিও আবেদন ফাইল বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অগ্রায়নের বিষয়টি স্বীকার করেন। যদিও পরে কয়েকটি আবেদন বাতিল করা এবং কিছু ফাইল আলাদা করে রাখার দাবি করেন। ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসানকে ব্যাখ্যা তলব করে নোটিশ দেন জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান। নোটিশে তাকে গত ২১ ডিসেম্বর স্বশরীরে হাজির হয়ে লিখিত জবাব দিতে বলা হয়।
এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান বলেন, ‘নকিবুল যেসব জাল-জালিয়াতিপূর্ণ এমপিও আবেদন ফাইল অগ্রায়ন করেছে, সেগুলো চিহ্নিত করা হয়েছে। তার লিখিত জবাব পাওয়া গেছে। তথ্য-প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জেলা প্রশাসকের কাছেও শিক্ষকদের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার বিষয়টি জানানো হয়েছে।’
তবে অধীনস্ত কর্মকর্তা নকিবুল হাসানের সঙ্গে ঘুষ গ্রহণ ও অর্থ ভাগাভাগিতে জেলা শিক্ষা অফিসারের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না—এই প্রশ্ন শিক্ষক সমাজে তীব্রভাবে উঠেছে। একাধিক ভুয়া ও সৃজনকৃত কাগজপত্রের আবেদন অগ্রায়নের ঘটনায় জেলা শিক্ষা অফিসারকেও ঘিরে শিক্ষকরা ক্ষোভ ও সন্দেহ প্রকাশ করছেন।
একাধিক অভিযোগ ও অনুসন্ধানে দেখা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ছয়জন, সাদুল্লাপুর উপজেলার দুটি বিদ্যালয়ের তিনজন এবং পলাশবাড়ী উপজেলার দুটি বিদ্যালয়ের দুইজন শিক্ষক-কর্মচারীর এমপিও আবেদন ভুয়া নিয়োগ ও জাল নথির ভিত্তিতে দাখিল করা হয়েছে। এসব আবেদনে নিয়োগ প্রক্রিয়া, সিএস কপি ও সংশ্লিষ্ট নথিতে গুরুতর অসংগতি ও জালিয়াতির বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য।
এর মধ্যে সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম বাগানচালী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক রাশেদা খাতুন ও নৈশপ্রহরী আল আমিন মিয়ার এমপিও আবেদন আগেই বাতিল হলেও পরবর্তীতে তা পুনরায় অগ্রায়ন করা হয়। একইভাবে শোভাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী
মতামত