আশাশুনির দু'টি কেন্দ্রে বৃত্তি পরীক্ষা শুরু
আশাশুনিতে জুনিয়র বৃত্তি পরীক্ষা ও ইবতেদায়ী ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় দু'টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জুনিয়র বৃত্তি পরীক্ষায় উপজেলার ৪৩ টি হাই স্কুলের ৫৫২ জন পরীক্ষার্থীকে অংশ গ্রহনের কথা থাকলেও ৩৫ জন অনুপস্থিত থাকায় ৫১৭ জন অংশ নেয়। প্রথম দিন বাংলা বিষয়ে পরীক্ষা হয়। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্বে আছেন,প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল।
হল সুপার সরাফপুর হাই স্কুলের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া ও সহকারী হল সুপার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়,খাজরার প্রধান শিক্ষক মহিউদ্দীন।
ট্যাগ অফিসার ইউআরসি ইনস্ট্রাক্টর বৈদ্যনাথ সরকার।
আশাশুনি আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ইবতেদায়ী ৫ম শ্রেণিতে ৯৭ জনের স্থলে ৭৮ জন এবং দাখিল ৮ম শ্রেণি বৃত্তি পরীক্ষায় ১১৪ জনের স্থলে ১০০ জন পরীক্ষায় অংশ নেয়। কোরআন মজীদ ও তাজবীদ এবং কোরআন মজীদ ও আকাঈদ ফিকহ বিষয়ে পরীক্ষা হয়। কেন্দ্র সচিবের দায়িত্বে আছেন,অধ্যক্ষ ড.আবু হাসান। হল সুপার বসুখালী দাখিল মাদ্রাসার সুপার নজরুল ইসলাম ও সহকারী হল সুপার আল-মাদানী দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আঃ বারী।
ট্যাগ অফিসার উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন। পরীক্ষা চলাকালে কেন্দ্র দু'টি পরিদর্শন করেন, সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দ্দার।#
আশাশুনিতে মোবাইল কোর্টে ৩ জনকে জেল
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ জনকে এক মাস করে জেল প্রদান করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার কুল্যা ইউনিয়নে এ আদালত পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জুয়ার্দ্দার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালত পরিচালনাকালে কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি ব্রীজের কাছে বেতনা নদীর তীরে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রী করার অপরাধে ৩ জনকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধানায় ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাস করে জেল প্রদান করা হয়। জরিমানার টাকা পরিশোধে সক্ষম না হওয়ায় বিজ্ঞ আদালত কলারোয়া উপজেলার কেরালকাতা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে উজ্জল হোসেন,বুধহাটার আইয়ুব আলীর ছেলে হাসান ও বেকু মেশিন মালিক টাঙ্গাইলের বেতুনলোহলিয়া গ্রামের সরোয়াদ্দী মোড়লের ছেলে আইউব মোড়লকে প্রত্যেককে এক মাস করে জেল প্রদান করেন। সাজাপ্রাপ্তদের আশাশুনি থানায় সোপর্দ্ধ করা হয়েছে।
এস,এম মোস্তাফিজুর রহমান
আশাশুনি, সাতক্ষীরা।
০১৯৩৭-৮৭৫০৯০
২৮/১২/২০২৫
মতামত