আশাশুনিতে জামায়াত নেতা চেয়ারম্যান আবু বক্কার নিজে ভাঙ্গা সড়ক সংস্কার করলেন
এস,এম মোস্তাফিজুর রহমান।।
সাতক্ষীরার আশাশুনিতে জামায়াত নেতা ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক নিজে ভাঙ্গা সড়ক সংস্কার করেছেন। এটি উপজেলার বুধহাটা-উজিরপুর জিসি সড়কের শোভনালী ব্রীজের মুখে দীর্ঘদিনের ভাঙ্গন সড়ক।
গতকাল শোভনালী ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা মাওঃ আবু বক্কর সিদ্দিক উপস্থিত থেকে এ সংস্কার কাজ করেন।
ব্রিজের একটি অংশে দীর্ঘদিন থেকে ফাঁকা সৃষ্টি হয়। সংস্কারের জন্য সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন পত্র পত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশ করা হয়। কিন্তু কর্তৃপক্ষের টনক নড়েনি। ফলে ক্রমে ক্রমে ভাঙ্গনস্থানের পরিধি বাড়তে শুরু করে এবং যানবাহন দুর্ঘটনা কবলিত হতে দেখা যায়। জন গুরুত্বপূর্ণ বিবেচনা করে অবশেষে সংস্কার কাজ করা হলো। ব্রিজের ভিতরে ফাঁকা অংশে খোয়া দিয়ে পুরন করে মজবুত করা হয়। যাতে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিরাপদ থাকে। এই গুরুত্বপূর্ণ সংস্কার কাজটি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক নিজে উপস্থিত থেকে তদারকি করেন ও নিজেই কাজ করেন। কেবল কাজ করেই দায়িত্ব শেষ করেননি বরং প্রয়োজনীয় খোয়া সরবরাহ করেন তিনি। ফলে সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারীরা নিরাপদে চলাচলের নিশ্চয়তা পেল। একজন ইউপি চেয়ারম্যান ও আলেম মানুষ হয়ে নিজে কাজ করায় পথচারীরা প্রশাংসা করে বলতে শোনা যায় একেই বলে জনপ্রতিনিধি।##
এস,এম মোস্তাফিজুর রহমান
আশাশুনি প্রতিনিধি
মোবাঃ ০১৯৩৭-৮৬৫০৯০
তাং-২২-১২-২৫ ইং

মতামত