ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

জাতীকে দূনীতি মুক্ত করতে হলে, আগে নিজেকে দূর্নীতিমুক্ত প্রমান করতে হবে,বিজয় দিবসের আলোচনা সভায় আলাউদ্দীন শিকদার

নূর মোস্তফা আলী হাসান সন্দ্বীপ। 

আজ ১৬ ডিসেম্বর ২০২৫ ই বিকাল ৩ ঘটিকায় এনাম নাহার বালিকা বিদ্যালয় অডিটোরিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর জননেতা মুহাম্মদ আলাউদ্দীন সিকদার। সঞ্চালনা করেন  উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা এ এস এম হালিম উল্যাহ। সভাপতিত্ব করের বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ। প্রধান অতিথি জননেতা মুহাম্মদ আলাউদ্দীন সিকদার তার বক্তব্যে তিনি বলেন,“মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জন্য আল্লাহর এক বিরাট নিয়ামত। এই স্বাধীনতার মূল চেতনা ছিল শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা। আজ বিজয় দিবসে আমাদের শপথ নিতে হবে—দেশকে দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যমুক্ত করে সত্যিকার অর্থে একটি ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আদর্শবান নেতৃত্ব গড়ে তোলার কোনো বিকল্প নেই।আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ।

সভাপতির বক্তব্যে তিনি বলেন,“মহান বিজয় দিবস আমাদের আত্মত্যাগ, ধৈর্য ও সংগ্রামের ইতিহাস স্মরণ করিয়ে দেয়। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয়ের মর্যাদা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের ন্যায়নীতি প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা বিজয়ের প্রকৃত লক্ষ্য অর্জন করতে পারি।”

তিনি সকলকে মহান মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের, তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খাঁন, যুব বিভাগ সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান প্রমুখ৷ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশে জামায়াতে ইসলামী মুছাপুর ইউনিয়ন সভাপতি মাওলানা নাজিম উদ্দীন সিরাজী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

জাতীকে দূনীতি মুক্ত করতে হলে, আগে নিজেকে দূর্নীতিমুক্ত প্রমান করতে হবে,বিজয় দিবসের আলোচনা সভায় আলাউদ্দীন শিকদার

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x