বিরলে ১৮৬ বোতল MK DRYL উদ্ধার
==========================
মোঃ সেলিম রেজা,বিরল, (দিনাজপুর) প্রতিনিধি
বিরলে গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার (১৪ ডিসেম্বর) মধ্যরাত আনুমানিক ২টার দিকে ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ১৮৬ বোতল MK DRYL (ফেন্সিডিল এর বিকল্প) উদ্ধার করেছে কিশোরীগঞ্জ বিওপি ক্যাম্পের বিজিবি ফোর্স টহল দল।উপজেলার ০৬নং ভান্ডারা ইউনিয়নের সীমান্ত ঘেঁষা ঠনঠনিয়া গ্রাম থেকে উদ্ধারকৃত এসব নিষিদ্ধ মাদকের মালিক কে কাহারা তা জানা সম্ভব হয়নি।
মতামত