হাওর উন্নয়নে সমন্বিত পরিকল্পনার কথা বললেন সুনামগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ।
সুরঞ্জন তালুকদার(মধ্যনগর প্রতিনিধি):
সুনামগঞ্জ-১ (ধর্ম পাশা, মধ্যনগর, তাহিরপুর,জামালগন্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ হাওর অঞ্চলের সার্বিক উন্নয়নে একটি বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরেছেন।
সাম্প্রতিক মধ্যনগর উপজেলা জামায়াতের অস্থাযী কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি বলেন, হাওর অঞ্চল শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নয়, বরং দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। অথচ বছরের পর বছর অবহেলা ও অপরিকল্পিত উন্নয়নের কারণে এখানকার মানুষ নানাবিধ সংকটে রয়েছে।
তিনি জানান, হাওর এলাকার উন্নয়নে টেকসই বাঁধ নির্মাণ, ফসল রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে আগাম বন্যা থেকে বোরো ফসল রক্ষায় স্থায়ী সমাধান প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ আরও বলেন, হাওরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, নিরাপদ পানীয় জল ও কর্মসংস্থান সৃষ্টি তার অগ্রাধিকার তালিকায় থাকবে। পাশাপাশি হাওরভিত্তিক পর্যটন শিল্প গড়ে তুলে স্থানীয় যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি হাওরের মানুষকে সঙ্গে নিয়ে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। নির্বাচিত হলে তিনি হাওরবাসীর অধিকার ও ন্যায্য পাওনা আদায়ে জাতীয় সংসদে সোচ্চার ভূমিকা পালন করবেন বলেও আশ্বাস দেন।
মতামত