ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পোরশায় উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পোরশা(নওগাঁ)প্রতিনিধি কামরুজ্জামান সরকার বাবু: 

নওগাঁর পোরশায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে নিতপুর মডেল সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে ফাইনাল খেলায় নিতপুর ইউনিয়ন ফুটবল একাদশ ও গাঙ্গুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশ অংশ গ্রহণ করে। খেলায় গাঙ্গুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে নিতপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন হুমায়ন কবির। দূর্দান্ত ফুটবল নৈপূণ্যের জন্য গাঙ্গুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশ এর খেলোয়াড় সবুজকে ম্যান অফ দ্যা ম্যাচ পুরুস্কার প্রদান করা হয়। ইউএনও রাকিবুল ইসলামের দিক নির্দেশনা এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ অর্থ এবং রানার্সআপ দলকে নগদ অর্থ প্রদান করেন ইউএনও রাকিবুল ইসলাম। এসময় প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, ইউআরসি ইন্সিট্রাক্টর আশরাফুল আলম, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা আল হামিম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। #

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পোরশায় উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x