ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কক্সবাজারে ইয়াবাসহ আবু সাইদ গ্রেপ্তার

কক্সবাজারে ইয়াবাসহ আবু সাইদ গ্রেপ্তার

কক্সবাজারে ইয়াবাসহ আবু সাইদ গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম

কক্সবাজারের রেজুখাল বিজিবি চেকপোস্টে মাদকবিরোধী অভিযানে পেটের ভেতরে লুকানো অবস্থায় ১,০০০ পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)–এর রেজুখাল চেকপোস্টের তল্লাশি দল নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি নোহা মাইক্রোবাসে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়।

পরবর্তীতে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে এক্স-রে পরীক্ষার মাধ্যমে পেটের ভেতর থেকে ১,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

আটক ব্যক্তির নাম মোঃ আবু সাইদ (২৭), পিতা: মোঃ সুর ইসলাম, গ্রাম: চর গোদা নওয়া গাও, পোস্ট: সরাইল, থানা: সরাইল, জেলা: ব্রাহ্মণবাড়িয়া (বর্তমান ঠিকানা: কক্সবাজার)।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম, পিএসসি জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারার দায়িত্বই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।”

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ইয়াবা ও অন্যান্য আলামত পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি সূত্র জানায়, কক্সবাজার রিজিয়নের আওতাধীন রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি সীমান্ত এলাকায় মাদক, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে, যার ফলে স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ও নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে।

-

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

কক্সবাজারে ইয়াবাসহ আবু সাইদ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
কক্সবাজারে ইয়াবাসহ আবু সাইদ গ্রেপ্তার
0:00 0:00
1.0x