ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃশফিকুল ইসলাম তুহিন  বান্দরবান জেলা প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপি) ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ রোববার বিকাল ৩টায় বান্দরবানের মুসাফির পার্কস্থ জেলা কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। এসময় সংগঠনের পক্ষ থেকে দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দেয়ার আহবান জানানো হয়।

​২০১৯ সালের ৫ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকার রক্ষায় সংগঠনটি গঠন করা হয়। এরপর থেকে প্রতি বছর তিন জেলায় (রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান) সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান। তিনি পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ বলেন, “পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশি-বিদেশি নানামুখী ষড়যন্ত্র চলছে। পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলো সাধারণ মানুষের মনে ত্রাস সৃষ্টি করে এই অঞ্চলে একটি অরাজক পরিস্থিতি কায়েম করার অপচেষ্টা চালাচ্ছে।”

​তিনি আরো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে যদি এখনই নির্মূল করা না যায়, তবে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বড় ধরনের হুমকির মুখে পড়বে। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর সমান সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে। একইসঙ্গে দেশের অখণ্ডতা রক্ষায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিএইচটি সম্প্রীতি জোটের আহবায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং শাক, মুখপাত্র পাইশিখই মার্মা।

এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পিসিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আবদুল আলিম মনু, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সহসাধারণ সম্পাদক মো. শাহজালাল, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আবছার, পৌর পিসিএনপি’র সভাপতি শামছুল হক সামু, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম, সুয়ালক ইউনিয়ন পিসিএনপি’র সভাপতি আবদুল আজিজ, সাধারণ সম্পাদক রফিক উল্লাহ ভূইয়া, জেলা পিসিএনপি’র সদস্য মো. কবির হোসেন, কেন্দ্রীয় যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. ইবরাহীম, ছাত্র পরিষদের জেলা সহ-সভাপতি মো. জমির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেজবাহ উদ্দিন সহ নাগরিক পরিষদ, ছাত্র পরিষদ ও যুব পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

​

​বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ জন্মলগ্ন থেকেই পাহাড়ের সাধারণ মানুষের ভূমি অধিকার, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগসহ জীবনের নিরাপত্তা নিয়ে কাজ করে যাচ্ছে। তাই প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসমুক্ত শান্তিময় পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাই।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সময় সন্ত্রাসী হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

এর আগে প্রধান অতিথি সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x