বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপি'র নেতৃবৃন্দুর সাথে আলহাজ্ব গফুর ভূঁইয়ার সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গফুর ভূঁইয়া বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে তিনি দলের চলমান সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
লালমাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মজুমদার,
বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন ডালিম,
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক জহির,
ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হান্নান।
এ ছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সভাপতি–সাধারণ সম্পাদকসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত