সন্দ্বীপে সোনালী লাইফ ইন্সুরেন্সের বাছাইকৃত কর্মকর্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত
নূর মোস্তফা আলী হাসান সন্দ্বীপ
সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের উদ্যোগে সন্দ্বীপ উপজেলার টেরিটরি সেলস কর্মকর্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় কোম্পানির সন্দ্বীপ টাউন মেট্রো অফিসে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী লাইফ ইন্সুরেন্সের সন্দ্বীপ টাউন মেট্রো অফিসের ব্যবস্থাপক মুহাম্মদ মোবারক হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন।
প্রশিক্ষণ প্রদান করেন কোম্পানির হেড অব ট্রেইনার তোফাজ্জল হোসেন মানিক। অনুষ্ঠান পরিচালনা করেন শিবেরহাট ব্রাঞ্চের ম্যানেজার শামসুদ্দিন।
প্রশিক্ষণে সন্দ্বীপের বিভিন্ন ব্রাঞ্চ থেকে বাছাইকৃত ১০০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা দক্ষতা বৃদ্ধি, গ্রাহকসেবা উন্নয়ন এবং পেশাগত উৎকর্ষ সাধনে নিয়মিত প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
মতামত