খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালীগঞ্জ যুবদলের দোয়া মাহফিল
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি শেখ শরিফুল ইসলামঃ
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা যুবদলের আয়োজনে উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল ৪টায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কালীগঞ্জ শাখার আহবায়ক আলাউদ্দিন সোহেল এর সভাপতিত্বে এবং সদস্য সচিব সংগ্রামী নেতা শেখ আব্দুল আজিজ এর সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি রেদওয়ান ফেরদৌস রনিসহ ১২ টি ইউনিয়নের যুবদলের নেতাকর্মী ও সুধীজন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব আকরাম হোসেন ও থানা মসজিদের পেশ ইমাম মাওলানা ওমর ফারুক শামীম ও মাওলানা মোঃ ওয়াইজুুর রহমান।
ছবিঃখালেদা জিয়ার সুস্থতা কামনায় কালীগঞ্জ যুবদলের দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ।
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি শেখ শরিফুল ইসলাম
মতামত