লংগদুতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল
বিপ্লব ইসলাম,
লংগদু (রাঙামাটি)
রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসানের সার্বিক ব্যবস্থাপনায় এ আয়োজন সম্পন্ন হয়।
মাহফিলে লংগদু সরকারি মডেল কলেজের সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাইবার দল লংগদু উপজেলা শাখার দপ্তর সম্পাদক ও ৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সাকিবুল হাসান, ৮নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমানসহ স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য এবং দেশের সামগ্রিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় আয়োজকরা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। তার সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তার আশু রোগমুক্তি কামনায় ঐক্যবদ্ধভাবে দোয়া করছি।
দোয়া মাহফিল শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।

মতামত