ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কালিগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

কালিগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবসে

র‌্যালি ও আলোচনা সভা

কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি শেখ শরিফুল ইসলামঃ: সাতক্ষীরার কালিগঞ্জে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা অধিদপ্তর এবং সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভারপ্রাপ্ত ইউএনও) মাইনুল ইসলাম খান। তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা আমাদের সম্পদ। তাদের অধিকার, সুযোগ ও সমাজের সকল কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করা সবার দায়িত্ব। তিনি আরও বলেন, কালিগঞ্জে এসে দেখি, অনেকেই সামান্য শারীরিক সমস্যা নিয়ে প্রতিবন্ধী সনদ নেয়ার চেষ্টা করছেন। কেউ হার্টের রোগী, কারো হাতে অতিরিক্ত আঙুল-এসব কারণে প্রতিবন্ধী সনদ নেওয়ার মানসিকতা পরিবর্তন করতে হবে। প্রকৃত প্রতিবন্ধীদের সুবিধা বঞ্চিত করা হলে তা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের জন্য ক্ষতিকর। প্রতিবন্ধী ভাতা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের মাসে ৯ শ’ টাকা ভাতা প্রদান করছেন। তবে আমি চাই প্রকৃত প্রতিবন্ধীদের ভাতা ৯০০ টাকার পরিবর্তে ৯ হাজার টাকা করা হোক। এজন্য সংশ্লিষ্ট অধিদপ্তরকে যাচাই-বাছাই করে প্রকৃত সুবিধাভোগীদের সহায়তা নিশ্চিত করতে হবে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, সুশীলনের পরিচালক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু প্রমুখ।

এ সময় রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক মো. শের আলী, কার্যনির্বাহী সদস্য রেদোয়ান ফেরদৌস রনি, সমাজসেবক আব্দুর রব, সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফরহাদ রেজা, এমজেএফ’র নির্বাহী পরিচালক আজাহারুল ইসলাম, সমতা সংস্থার নির্বাহী পরিচালক রুবিনা খাতুন, প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুসহ এনজিও প্রতিনিধি ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকৃত প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়।

কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি শেখ শরিফুল ইসলাম ঃ০১৭৮০৫৬০৯৬০

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কালিগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x