লালমাইয়ে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
কুমিল্লার লালমাই উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (০২ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেলঘর দক্ষিণ ইউনিয়নের যুক্তিখোলা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তির নাম রাসেল মিয়া (২৫)। তিনি মৃত আবুল কাসেমের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে লালমাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মতামত