সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্রীপুরে আবেগঘন দোয়া মাহফিল
গাজীপুর প্রতিনিধিঃ আলামিন খান
সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনায় শ্রীপুরে এক আবেগঘন বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, বিকেল ৪টা, শ্রীপুরের নুরে জান্নাত আদর্শ বালক-বালিকা কওমি মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের বিশিষ্ট নেতা মইজুদ্দিন মোল্লার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আবেগঘন পরিবেশে মোনাজাত
পবিত্র দোয়া পরিচালনা করেন হাফেজ হযরত মাওলানা রুহুল আমিন সাহেব। পুরো মাদ্রাসা প্রাঙ্গণে যেন নেমে এসেছিল নীরবতা— সবাই চোখের জল ধরে রাখতে পারেননি। নেতাকর্মী, শিক্ষার্থী, মুরুব্বিয়ানসহ উপস্থিত হাজারো মানুষ মহান আল্লাহর দরবারে একসুরে প্রার্থনা করেন—
হে আল্লাহ, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করুন। তাঁর সকল কষ্ট, বিপদ-আপদ দূর করে দিন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
মাওনা চৌরাস্তা আঞ্চলিক শাখা শ্রমিক দলের সভাপতি মইজুদ্দিন মোল্লার নেতৃত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মঈজুদ্দিন মোল্লা
৮নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক কামাল পাশা
শিক্ষক প্রতিনিধি জাহাঙ্গীর মাস্টার
শ্রমিক নেতা বাবুল
শ্রমিক নেতা মুসা ভাই
এছাড়াও শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং কোমলমতি ছাত্ররা মিলাদ ও মোনাজাতে অংশ নেন
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন; তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর দ্রুত আরোগ্য আজ পুরো জাতির আকাঙ্ক্ষা।”
মইজুদ্দিন মোল্লার অনুভূতি
আয়োজক মইজুদ্দিন মোল্লা বলেন দেশনেত্রীর সুস্থতা আমাদের হৃদয়ের দাবি। আমরা তাঁর জন্য নিয়মিত দোয়া অব্যাহত রাখবো।”
মতামত