এক টাকার মাস্টার’ লুৎফর রহমান
গাইবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম
গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বাগুড়িয়া গ্রামের লুৎফর রহমান স্থানীয়ভাবে পরিচিত ‘এক টাকার মাস্টার’ নামে। প্রায় ৫০ বছর ধরে তিনি গ্রামের দরিদ্র শিশুদের মাত্র এক টাকার বিনিময়ে পড়িয়ে আসছেন।
১৯৭৪ সালে এসএসসি পাস করলেও দারিদ্র্যের কারণে তিনি আর পড়তে পারেননি। নিজের সেই কষ্টই তাঁকে উদ্বুদ্ধ করে দরিদ্র শিশুদের শেখানোর কাজে ঝুঁকতে। ১৯৮৪ সাল থেকে তিনি বাড়ি বাড়ি গিয়ে পড়ানো শুরু করেন। পরে ১০–১২ জন করে দল তৈরি করে প্রতিদিন মাত্র চার আনা (বর্তমান এক টাকা) নেন।
গাইবান্ধার বাগুড়িয়া, মদনেরপাড়া, ঢুলিপাড়া, কঞ্জিপাড়া, পুলবন্দি, চন্দিয়া—এভাবে সাত–আটটি গ্রামে তিনি বছরের পর বছর রাস্তার ধারে, গাছতলায়, বাঁধের ওপর বসে শিশুদের শিক্ষা দিয়ে আসছেন।

মতামত