কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নে মুহাদ্দিস রবিউল বাশারের নির্বাচনী প্রচারনা,শোডাউন ও অফিস উদ্বোধন এবং পথসভা
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধলবাড়িয়া ইউনিয়নশাখার উদ্যোগে নির্বাচনী পথসভা,শোডাউন ও অফিস উদ্বোধন এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) দুপুর ২ টা হতে শুরু করে ধলবাড়িয়া বিভিন্ন রাস্তায় শোডাউন, বাঁশঝড়িয়া প্রাথমিক বিদ্যালয় এর মাঠে যুব সমাবেশ ও বিভিন্ন বাজারে নির্বাচনী পথসভা,অফিস উদ্বোধন এবং মতবিনিময় করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ ( কালিগঞ্জ ও আশাশুনি) আসনের বাংলাদেশ জামায়াতের ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ, আলহাজ্ব মুহাদ্দিস রবিউল বাশার।
ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ আলী সভাপতিত্বে এবং সেক্রেটারী আহমদ শাহ মাসউদের সঞ্চালনায় প্রধান অতিথির উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ ( কালিগঞ্জ ও আশাশুনি) আসনের বাংলাদেশ জামায়াতের ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর শ্রমিক ও কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক,কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, কালিগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও কাটুনিয়া রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমানের,কালিগঞ্জ উপজেলা জামাতের সূরা ও কর্ম পরিষদের সদস্য আবু ইসলাম, ,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওঃ আনোয়ারুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়নের দায়িত্বশীল কর্মীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ছবিঃকালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের নির্বাচনী প্রচারনা,শোডাউন,অফিস উদ্বোধন ও পথসভায় বক্তব্য দিচ্ছেন মোহাদ্দিস রবিউল বাসার।
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি শেখ শরিফুল ইসলাম
মতামত