ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আলতাফ হোসেন চৌধুরীকে নিয়ে বিভ্রান্তীমূলক বক্তব্যের প্রতিবাদে দুমকি উপজেলায় বিএনপির সংবাদ সম্মেলন।

 জাকির হোসেন হাওলাদার। 

 দুমকী (পটুয়াখালী)প্রতিনিধি :

 বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীকে নিয়ে বিভ্রান্তীমূলক বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দুমকী উপজেলা বিএনপি। শনিবার সন্ধ্যা ৭ টায় পবিপ্রবি মেইন গেট সংলগ্ন উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদস্য মোঃ জসিম উদ্দিন হাওলাদার এবং সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপু স্বাক্ষরিত এক লিখিত বক্তব্য পাঠ করেন মতিউর রহমান দিপু। তিনি অভিযোগ করে বলেন,  ২৭নভেম্বর পটুয়াখালী জেলা বিএনপি কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীকে নিয়ে অসত্য, বানোয়াট ও বিভ্রান্তীমূলক বক্তব্য প্রদান করা হয়েছে। আলতাফ হোসেন চৌধুরী বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের আমলে ২৫ টি মিথ্যা মামলা মাথায় নিয়ে ১৬ বছর নেতাকর্মীদের পাশে ছিলেন। তার পটুয়াখালীস্থ বাসভবনে আওয়ামী সন্ত্রাসী বাহিনী অসংখ্য বার হামলা করেছে। তিনি ১/১১ এর সময় বড় পুকুরিয়া সংক্রান্ত মিথ্যা মামলায় বিএনপি  চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে - দীর্ঘ ১৯ মাস এবং ২০২৪ সালে প্রহসনের - নির্বাচনের পূর্ববর্তী সময়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা - মামলায় সাড়ে ৫মাস কারাগারে ছিলেন। - বিগত সরকারের সময় তিনি বিভিন্ন মিথ্যা - মামলায় ৮০০বারের অধিক সময় তিনি - আদালতে হাজিরা দিয়েছেন।

তিনি আরও বলেন, পটুয়াখালী-১ আসনে - আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীকে কেন্দ্র - মনোনয়ন দিয়ে তৃণমূলের নেতাকর্মী ও - সর্বস্তরের জনসাধারণের আশার প্রতিফলন - ঘটেছে। পরিশেষে সবাইকে আলতাফ - হোসেন চৌধুরীর পক্ষ থেকে ধন্যবাদ - জানিয়ে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের পক্ষে - কাজ করার আহবান জানান।

এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন - বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #

জাকির হোসেন হাওলাদার। 

দুমকী, পটুয়াখালী। 

২৯,১১,২৫।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আলতাফ হোসেন চৌধুরীকে নিয়ে বিভ্রান্তীমূলক বক্তব্যের প্রতিবাদে দুমকি উপজেলায় বিএনপির সংবাদ সম্মেলন।

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x