বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১৫ তম শহীদ আলী মোস্তফার শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত।
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি শরিফুল ইসলামঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১৫ তম শহীদ আলী মোস্তফার শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর শুক্রবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মোঃ নাজমুল হাসান। উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শাখার এইচআরডি সম্পাদক মোঃ আনিসুর রহমান। দোয়া অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবিঃ কালীগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শহীদ আলী মোস্তফার শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ।
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি শেখ শরিফুল ইসলাম
মতামত