ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

লংগদুতে ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে শিক্ষার্থী নিহত—আটক হয়নি ঘাতক

বিপ্লব ইসলাম, 

লংগদু (রাঙামাটি)

রাঙামাটির লংগদুতে ট্রাকের চাপায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বাইসাইকেল আরোহী মাসুম আল হাছান (১৫) নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আনুমানিক সন্ধ্যা ৫টার দিকে লংগদু সদর ইউনিয়নের পশ্চিম বাইট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুম ওই এলাকার আব্দুল হান্নান এর ছেলে এবং স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাসুম বাইসাইকেল চালিয়ে রাস্তার পাশ দিয়ে এগিয়ে যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক তাকে অতিক্রম করে সামান্য সামনেই এগিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে মাসুম ডান দিকে পড়ে গিয়ে ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

মাসুমের বাবা ও চাচা আবুল হাশেম জানান,খবর পেয়ে আমরা দ্রুত হাসপাতালে আসি। এসে দেখি  তৎক্ষণাৎ আমাদের ছেলের মৃত্যু হয়েছে।তারা জানান, এ ঘটনায় লংগদু থানায় অভিযোগ দায়ের করা হবে।

লংগদু সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. বিধান  বলেন, ভিকটিমকে মৃত অবস্থায় কয়েকজন হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরের বিভিন্ন স্থানে বড় ধরনের জখম এবং ডান পাশের চোয়াল ভেঙে যাওয়ার বিষয়টি দেখা যায়।

লংগদু থানার পুলিশ সূত্রে জানা যায়, বাইসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে। ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার পরপরই ড্রাইভার মামুন পালিয়ে যায়। চট্ট মেট্রো: ট–১২–০৪৩৪ নম্বরযুক্ত ট্রাকটি জব্দ করে লংগদু থানা হেফাজতে নিয়ে আসে পুলিশ। অভিযুক্ত চালককে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

লংগদুতে ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে শিক্ষার্থী নিহত—আটক হয়নি ঘাতক

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x