ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কালিগঞ্জে উজ্জীবনী ইনস্টিটিউট ও বাংলালিংক টাওয়ারে দুর্ধর্ষ চুরি, ধাওয়া করায় গুলিবিদ্ধ ২ জন

কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি শেখ শরিফুল  ইসলাম :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় ও পাশের বাংলালিংক টাওয়ারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে সংঘটিত এ ঘটনায় ধাওয়া দিতে গেলে চোর চক্রের ছোড়া গুলিতে দু’জন আহত হন।

আহতরা হলেন বাংলালিংক টাওয়ারের টেকনিশিয়ান রিগ্যান হোসেন (৩৫) এবং টেংরামারি গ্রামের মৃত মুর্শিদ আলী গাজীর পুত্র আকরাম হোসেন (৪৫)।এরমধ্যে গুরুতর আহত রিগ্যান হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আকরাম হোসেনকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ সময় স্থানীয়রা ধাওয়া করে দুর্ধর্ষ চোর মোসলেম আলী (৩৮)-কে একটি ইঞ্জিন ভ্যানসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। আটক মোসলেম আলী উজয়মারী গ্রামের কাসেম আলী গাজীর ছেলে। তার বিরুদ্ধে এলাকায় চুরি–ডাকাতিসহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

চুরির ঘটনায় লন্ডভন্ড বিদ্যালয় স্থানীয় ইউপি সদস্য আবু তাহের, নিজদেবপুর গ্রামের আব্দুল মাজেদ ও আব্দুল জব্বারসহ একাধিক ব্যক্তি জানান, রাতের কোনো এক সময় চোর চক্র প্রথমে বিদ্যালয়ের পাঁচিল টপকে ভবনের দ্বিতীয় তলায় ওঠে। পরে তারা নিচে নেমে প্রধান শিক্ষকের দপ্তরের তালা ভেঙে নগদ ২৫ হাজার টাকা, ১টি ল্যাপটপ, ১টি কম্পিউটার, ১টি হার্ডডিস্ক ও বিভিন্ন মূল্যবান কাগজপত্র লুট করে। পরে কম্পিউটার রুম ও শিক্ষকদের রুমের তালা ভেঙে আলমারি ও ড্রয়ারগুলো তছনছ করে প্রচুর কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়। বাংলালিংক টাওয়ারে হামলা ও গুলিবর্ষণবিদ্যালয়ে চুরি শেষে চোররা পাঁচিল টপকে পাশে অবস্থিত বাংলালিংক টাওয়ারে প্রবেশ করে। সেখানকার ৩টি ব্যাটারি বাইরে এনে ভ্যানে তুলছিল।এ সময় ফজরের আজানে বা আওয়াজে আকরাম হোসেন বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে মোটরসাইকেলযোগে থাকা তিন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।পরে খবর পেয়ে বাংলালিংক টেকনিশিয়ান রিগ্যান হোসেন গাড়ি নিয়ে চোরদের পিছু নিলে তাকে ঝাপটে ধরার চেষ্টা করার সময় চোর চক্র তাকে লক্ষ্য করেও গুলি করে আহত করে।স্থানীয়দের সন্দেহ এই ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করছেন অনেকেই। তাদের ধারণা বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলু এবং নৈশপ্রহরী ইয়াসিনের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে।স্থানীয়দের দাবি, নৈশপ্রহরী রাতে ডিউটিতে না থাকায় পরিকল্পিতভাবে চুরির সুযোগ তৈরি হয়েছে। নৈশপ্রহরীর ইয়াসিন জানায়

ফজরের আজানের পর ঘুম থেকে উঠে দেখি গেটে তালা আছে, কিন্তু প্রধান শিক্ষক ও কম্পিউটার রুমের দরজা খোলা। তখন আমি দ্বিতীয় তলায় গিয়ে শিক্ষকদের রুমের তালা ভাঙা দেখে প্রধান শিক্ষককে খবর দিই। তবে স্থানীয়দের দাবি—এটি পরিকল্পিত ও রহস্যজনক।পুলিশ ও প্রশাসনের অবস্থান খবর পেয়ে সকাল ৯টার দিকে কালিগঞ্জ থানার উপপরিদর্শক নাজমুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে চোর মোসলেম আলীকে ভ্যানসহ আটক করে থানায় নিয়ে আসেন।

তিনি বলেন সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উজ্জীবনী ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি অনুজা মণ্ডল এবং থানাকে অবহিত করেছেন। ইউএনও অনুজা মণ্ডল বলেন

আমি প্রধান শিক্ষককে মামলা করার নির্দেশ দিয়েছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় পৃথক দুইটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।

ছবিঃ  কালিগঞ্জে ব্যাটারি সহ আটক দুর্ধর্ষচোর উজায়মারী গ্রামের মোসলেম আলী । 

কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি শেখ শরিফুল ইসলাম  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কালিগঞ্জে উজ্জীবনী ইনস্টিটিউট ও বাংলালিংক টাওয়ারে দুর্ধর্ষ চুরি, ধাওয়া করায় গুলিবিদ্ধ ২ জন

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x