গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রীকৃষ্ণের সর্বোচ্চ বিগ্রহ প্রতিস্থাপন: উদ্বোধন করলেন ভারতীয় হাইকমিশনার মনোজ কুমার
মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কোমরপুরে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে শ্রীকৃষ্ণের সবচেয়ে উচ্চতম বিগ্রহ প্রতিস্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ভারতীয় হাইকমিশনার মনোজ কুমার এ বিগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার মনোজ কুমারের সহধর্মিণী রোসি কুমার, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সনাতন ধর্মাবলম্বী এবং দেশ–বিদেশের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো মন্দির চত্বর ছিল উৎসবমুখর ও ভক্তিমূলক পরিবেশে পরিপূর্ণ।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার মনোজ কুমার বলেন,
বাংলাদেশের মানুষ, বিশেষত সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিকতা ও ভক্তি আমাকে সবসময়ই গভীরভাবে অনুপ্রাণিত করে। এই মন্দিরে শ্রীকৃষ্ণের এত সুন্দর ও মহিমান্বিত বিগ্রহ প্রতিস্থাপনের অংশ হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হোক—এটাই আমার কামনা।
মন্দির সভাপতি হরিদাস চন্দ্র তরণীদাস বলেন
আজকের দিনটি আমাদের মন্দির ও এলাকার সনাতন সমাজের জন্য এক স্মরণীয় অর্জন। শ্রীকৃষ্ণের এই বৃহৎ বিগ্রহ প্রতিস্থাপনের মাধ্যমে মন্দিরের আধ্যাত্মিক মর্যাদা আরও বৃদ্ধি পেল। ভারতীয় হাইকমিশনার মহোদয়ের উপস্থিতি আমাদের জন্য গর্ব ও আশীর্বাদ।
স্থানীয়রা জানান, এই বিগ্রহ প্রতিস্থাপনের মধ্য দিয়ে মন্দিরে দর্শনার্থীদের আগমন বাড়বে এবং এলাকায় ধর্মীয় পর্যটনের সম্ভাবনাও নতুনভাবে উন্মোচিত হবে।
[11/27, 6:10 PM] এম আল আমিন: গোয়াইনঘাটের চলিতাবাড়ি বাজারে হাকিম চৌধুরীর উঠান বৈঠক ও গণ মিছিল।
নিজস্ব প্রতিবেদক,
এম আল আমিন গোয়াইনঘাট: প্রতিনিধি
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরীর সমর্থনে উঠান বৈঠক ও বিশাল গণমিছিল করেছে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ-সংগঠন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাদ আছর স্থানীয় চলিতাবাড়ি বাজারে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণে বিএনপির ৩১ দফা ও হাকিম চৌধুরীর সমর্থনে উঠান বৈঠক ও গণমিছিল অনুষ্ঠিত হয়। নন্দিরগাঁও ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে ও নন্দীরগাঁও ইউনিয়ন মুক্তি যোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক মোঃ রমযান মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তির জন্য কামনা করেন। এছাড়া সিলেট-৪ আসনে স্থানীয়দের আবেগ-অনুভুতির বিবেচনা করে দল তাকে মনোনয়ন দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও নন্দিরগাওঁ ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মতিন, বিএনপি নেতা আমিনুল ইসলাম, শহিদুল ইসলাম, কাশেম মিয়া,আব্দুল মন্নান,ময়দর আলী,আব্দুল হান্নান, কুদ্দুস আলী, মরম আলী, নাজির আলী প্রমুখ।
মতামত