ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ছাতকে সার ডিলার নিয়োগ পুনর্বিবেচনা ও খুচরা ডিলার বহালের দাবিতে মানববন্ধন

ফজল উদ্দিন,ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে সার ডিলার নিয়োগে পুনর্বিবেচনা এবং খুচরা সার ডিলারদের লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। (গত ২৭ নভেম্বর) দুপুরে ছাতক উপজেলা খুচরা সার ডিলার এসোসিয়েশনের উদ্যোগে পৌরশহর ও উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে খুচরা বিক্রেতারা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ২০০৯ সালের সার ব্যবস্থাপনা নীতিমালা অনুসারে বৈধ লাইসেন্স নিয়ে তারা সার বিক্রি করলেও সম্প্রতি ঘোষিত ২০২৫ সালের সার নীতিমালায় খুচরা ডিলারদের বাদ দেওয়ায় তারা গভীরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এসময় বক্তব্য রাখেন-উপজেলা খুচরা সার ডিলার এসোসিয়েশনের সভাপতি মোঃ লিল মিয়া আকাশ, সাধারণ সম্পাদক সালেক মিয়া, সহ–সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, অর্থ সম্পাদক সামছুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য-মোজাম্মিল হোসেন, বেলু দাশ, জয়নাল আবেদীন, আবুল কাসেম, রানা মিয়া, সিরাজুল রহমান, বিলাল মিয়া, আব্দুল হামিদ, জহিরুল ইসলাম, চেরাগ আলী, লোকমান হোসেন, কলিম উদ্দিন, সুন্দর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা জানান, খুচরা সার বিতরণ বন্ধ হলে সারাদেশে প্রায় ৪০ হাজার পরিবার সরাসরি ক্ষতির মুখে পড়বে।

মানববন্ধন শেষে খুচরা ডিলার বহাল রাখার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়-২০০৯ সালের নীতিমালা অনুযায়ী নিবন্ধিত খুচরা বিক্রেতারা দীর্ঘদিন ধরে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কৃষকদের কাছে সার সরবরাহ করে আসছেন। নতুন নীতিমালায় তাদের বাদ দেওয়া অন্যায়, অযৌক্তিক এবং কৃষি ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ।

তারা নতুন সার নীতিমালা পুনর্বিবেচনা করে খুচরা বিক্রেতাদের লাইসেন্স বহাল রাখার জোর দাবি জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ছাতকে সার ডিলার নিয়োগ পুনর্বিবেচনা ও খুচরা ডিলার বহালের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x