এরেন্ডবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমানকে হত্যার পরিকল্পনা: চাঞ্চল্যকর তথ্য দিলেন আটক চোর
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডবাড়ী ইউনিয়নে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয়ভাবে আটক এক চোর জিজ্ঞাসাবাদে প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমানকে হত্যার পরিকল্পনা নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ২৫ নভেম্বর রাত ৮ টার দিকে আগলার চর এলাকার এক জমি হতে ছেস পাম চুরির ঘটনায় এলাকাবাসী মাছুদ নামের এক ব্যক্তিকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে সে জানায়, সাইদুর রহমানকে মারার জন্য একটি পরিকল্পিত ষড়যন্ত্র চলছিল এবং এ বিষয়ে তার কাছে নির্দিষ্ট কিছু নির্দেশ আছে। এই তথ্য প্রকাশের পর এলাকায় উদ্বেগ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
এ ঘটনার পর প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান জানান, আমি জনগণের সেবা করি এবং আমার জনপ্রিয় তাকে বাধাগ্রস্ত করতে। আমার প্রাণনাশের ষড়যন্ত্র চলছে শুনে সত্যিই বিচলিত। আমি প্রশাসনের কাছে বিষয়টির সুষ্ঠু তদন্ত দাবি করছি।
এদিকে ফুলছড়ি থানা পুলিশ সূত্রে জানা যায় , আটক ব্যক্তির দেয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং বিষয়টি গভীরভাবে তদন্তের আওতায় নেওয়া হবে।
ঘটনাটি গোটা এরেন্ডবাড়ী ইউনিয়নে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সর্বস্তরের মানুষ দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মতামত