গাইবান্ধার বল্লমঝাড় ইউনিয়নে রাস্তা নির্মাণে বড় ধরনের অনিয়ম
গাইবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম
নিম্নমানের ইটখোয়া, তদারকির অভাব,সরকারি অর্থ অপচয়ের শঙ্কা
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মেহীন এলাকায় চলমান প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ রাস্তা নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ—রাস্তা নির্মাণের জন্য নির্ধারিত মানের সামগ্রী ব্যবহার না করে অত্যন্ত নিম্নমানের ইটখোয়া ও ভাঙা ইট ব্যবহার করা হচ্ছে। ফলে রাস্তা নির্মাণ শেষ হওয়ার আগেই কাজের মান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
নিম্নমানের ইটখোয়া: ক্ষুব্ধ এলাকাবাসী
স্থানীয়রা বলেন, প্রকল্পে যে ধরনের ইটখোয়া ব্যবহারের কথা, তার পরিবর্তে অপরিশোধিত, ভাঙাচোরা ও অতি নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। এতে রাস্তার স্থায়িত্ব নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।

মতামত