হলদিয়া গ্রামের তিনটি প্রধান রাস্তায় চরম ভোগান্তি—জরুরি সংস্কারের দাবিতে গ্রামবাসীর আহ্বান
প্রতিনিধি:
এসএম জহিরুল ইসলাম রাজু
কুমিল্লার লালমাই উপজেলার হলদিয়া গ্রামের তিনটি প্রধান রাস্তার বেহাল অবস্থা দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে গ্রামের মানুষের জন্য স্থায়ী দুর্ভোগে পরিণত হয়েছে। বর্ষা মৌসুম এলেই পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। কাঁদাজমা রাস্তায় প্রতিদিন ভোগান্তির শিকার হন মাদ্রাসার ছাত্রী, শ্রমজীবী মানুষ, সাধারণ গ্রামবাসী ও জাতীয় ঈদগাহ–কবরস্থানে যাতায়াতকারী লোকজন।
গত ৬–৭ মাস ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও নিউজ প্ল্যাটফর্মে রাস্তাগুলোর বেহাল অবস্থার খবর একাধিকবার প্রকাশিত হয়েছে। বিষয়টি প্রশাসনের নজরেও আসে। তবুও এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান সংস্কার কাজ শুরু হয়নি। দেড় মাস আগে গ্রামবাসী লালমাই উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করলেও তার কোনো কার্যকর ফল পাওয়া যায়নি।
এ অবস্থায় প্রতিদিন সীমাহীন কষ্ট নিয়ে রাস্তায় চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে। তাদের একটাই দাবি—
“জরুরি ভিত্তিতে হলেও রাস্তাগুলো সাধারণভাবে সংস্কার করা হোক।”
হলদিয়া গ্রামের মানুষের এই প্রত্যাশা দ্রুত পূরণ হবে—এমনটাই আশা গ্রামবাসীর।
_1.jpg)
_1.jpg)
মতামত