শামসুদ্দিন ফুটবল টুর্নামেন্টে উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে সংঘর্ষ
আশিকুজ্জামান রানা
স্টাফ রিপোর্টার লালমনিরহাট
আজ ২৫ নভেম্বর ২০২৫ তারিখে লালমনিরহাট আদিতমারি কুমড়িরহাট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত শামসুদ্দিন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। এদিন মাঠে মুখোমুখি হয় রংপুর বনাম কাকিনা দল। খেলা দেখতে মাঠজুড়ে উপস্থিত ছিলো হাজারো দর্শক, যা পুরো পরিবেশকে উৎসবমুখর করে তোলে।
ফাইনাল ম্যাচের মাঝামাঝি সময়ে হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে। মাঠে একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে রেফারির রায় না মানায় পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে। এতে তাৎক্ষণিকভাবে রেফারি একজন খেলোয়াড়কে লাল কার্ড প্রদর্শন করেন।
লাল কার্ডের ঘটনার পর উভয় দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে কিছুক্ষণের জন্য হালকা ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডা সৃষ্টি হয়। নিরাপত্তা কর্মী ও আয়োজকদের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং খেলা পুনরায় শুরু করা সম্ভব হয়।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, এমন উত্তেজনা থাকলেও পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। খেলাটি ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও আলোচনা চলছে।
মতামত